বিশ্বকাপে দলগুলোর জন্য হোটেল নির্বাচন করেছে ফিফা

কাতার বিশ্বকাপে ৩২ দলের জন্য হোটেল ও অনুশীলন ভেন্যু নির্বাচন করেছে ফিফা। বেশির ভাগ দল থাকবে ১০ কিলোমিটারের মধ‍্যে। তবে ৮টি দল স্টেডিয়াম থেকে কিছুটা দূরে অবস্থান করলেও তা ভেন্যুগুলোর খুব কাছে।

0 13,200

আগের আসরগুলোর চেয়ে ব্যতিক্রম হতে যাচ্ছে এবারের আসর। টুর্নামেন্টে একটা দলের পথচলা যত দীর্ঘই হোক না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে থাকবে তারা। পাশাপাশি ব্যবহার করবে একই অনুশীলন ভেন্যু। এমনকি স্টেডিয়ামের পরিবর্তে নিজ নিজ ক্যাম্পেই ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারবে দলগুলো।

ফিফা মঙ্গলবার (২৬ জুলাই) জানায়, ৩২ দলের ২৪টি রাজধানী দোহার কাছাকাছি একে অপরের থেকে কম দূরত্বের মধ্যে থাকবে।
তবে বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড দোহার কিছুটা দূরে অবস্থান করবে। তবে তাও ভেন্যুগুলো থেকে বেশি দূরে নয়। ইংল্যান্ডের দল দোহার একটি পাঁচ তারকা হোটেল আল-ওয়াকরাতে অবস্থান করবে।

এদিকে ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ মনে করেন, দলগুলো কাছাকাছি অবস্থান করায় টুর্নামেন্টের সময় খেলোয়াড়রা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন এবং টুর্নামেন্টের উন্মাদনা তাতে আরও বাড়বে।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রেটেস শো অন আর্থ। খেলা হবে মোট আটটি স্টেডিয়ামে। প্রতিটি দলকে তাদের প্রথম ম্যাচের অন্তত পাঁচ দিন আগে হোটেলে চেক ইন করতে হবে।

Leave A Reply