মেরুদণ্ড বাঁকা না, সোজা করেই নির্বাচন করবে কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মেরুদণ্ড বাঁকা করে না, মেরুদণ্ড সোজা করেই নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করবে কমিশন। ‘তবে, কামিয়াব হবো কতটুকু জানি না।’

0 17,065

বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে জাকের পার্টির সঙ্গে সংলাপ করেন সিইসি। এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেই চাওয়াটা পূরণ করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই। গণতন্ত্রের মাধ্যমেই আমাদের স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছে। সেই জন্য আমাদের সহযোগিতা করবেন। সক্রিয় সহযোগিতা চাই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য সৃষ্টি করতে সব দলের উপস্থিতি প্রয়োজন।

সিইসি বলেন, সবাই যদি থাকেন আপনারা, তাহলে নির্বাচনে একটা ভারসাম্য সৃষ্টি হয়। তখন আমাদের কাজ কমে যায়, আপনারাই কিন্তু ভারসাম্য সৃষ্টি করেন। আমার এই আবেদন থাকবে।

Leave A Reply